এবার হজে ৬৩ জন বাংলাদেশি হাজির মৃত্যু
ধর্ম ডেস্ক: পবিত্র হজ পালন শেষে মিনায় অবস্থান করে দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা। মঙ্গলবার শেষ দিন পাথর নিক্ষেপ করে মিনা ত্যাগ করছেন হাজিরা।
হজ পালন অনেক সুন্দর ও বাধাবিঘ্নহীন ভাবে শেষ হলেও অনেক বছর পর এবার হজযাত্রায় প্রচণ্ড মরু ঝড় আর বৃষ্টি হাজিদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তার পথে বলিয়ান হাজিরা কোনও বাধার সামনেই পিছু হটেনি।
এদিকে মঙ্গলবার সন্ধার পূর্বে মিনায় অবস্থিত ছোট, মধ্যম ও বড় জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়েই মূলত পাঁচদিনের হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এরপর হাজিরা নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় মক্কা কিংবা মদিনায় অবস্থান করবেন। নির্দিষ্ট দিনে তারা দেশে ফিরবেন।
এদিকে বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশের ৬৩ জন হাজি সৌদি আরবে ইন্তেকাল করেছেন।
সৌদি আরবের হজ অফিসের দেয়া তথ্যমতে মারা যাওয়া হাজিদের মধ্যে মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় মারা গেছেন একজন বাংলাদেশি হাজি। বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ হাজি ছিলেন ৫৫ জন এবং মহিলা হাজি ছিলেন ৮ জন।
এ বছর বাংলাদেশ থেকে হজ ব্যবস্থার কাজে নিয়োজিত কর্মকর্তাসহ মোট হাজির সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। আগামী ১৭ আগস্ট শনিবার থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট। শেষ হবে ১৫ সেপ্টেম্বর।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed