সিলেটে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মো. জালাল উদ্দিনের নির্মাণাধীন দালানের একটি কক্ষ থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তবে মো. জালাল উদ্দিনকে সেখানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।
তিনি বলেন, বুধবার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) ধারায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed