Main Menu

ডাচ্-বাংলা ব্যাংকে ভিআইপি লাউঞ্জ উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: ডাচ্-বাংলা ব্যাংকের প্রাইম কাস্টমারদের জন্য সিলেট শাখা ৩৫৮, পূর্ব জিন্দা বাজার, সিলেটে ভিআইপি ব্যাংকিং সেবা চালু করেছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান খান ৪ আগস্ট ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ- এর শুভ উদ্বোধন করেন।

ভিআইপি ব্যাংকিংয়ের সম্মানিত গ্রাহকগণ বিমান বন্দরে অবস্থিত বলাকা ভিআইপি লাউঞ্জে যত খুশি তত বার ফ্রি প্রবেশাধিকার এবং বিশেষ আপ্যায়ন (স্ত্রী ও সন্তানসহ) সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া, নগরীর সকল ভিআইপি লাউঞ্জ অথবা দেশজুড়ে অবস্থিত সকল শাখার ব্যবস্থাপকদের বিশেষ ব্যবস্থাপনায় সেবা গ্রহণ, এটিএম থেকে অধিক নগদ উত্তোলন সীমা, অধিকতর রিওয়ার্ড পয়েন্ট অর্জন এবং বিভিন্ন চার্জ ও ফি মওকূফ সুবিধা উপভোগ করতে পারবেন।

বিপুল সংখ্যক সম্মানিত ভিআইপি ব্যাংকিং গ্রাহক ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed