গাবতলী পশুর হাটে ‘টাইগারের’ মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: এবারও বিশালাকৃতির কোরবানির পশু এসেছে রাজধানীর গাবতলীর পশুর হাটে। কালাবাবু, যুবরাজ, ভাগ্যরাজ, রাজা বাবু, জনসিনা, বাহাদুর, মেসি, পালসার, বস, টাইটানিকদের মতো এসেছিলো মেহেরপুরের ‘টাইগারও’। গাবতলী পশুর হাটে তীব্র গরমে প্রায় ৩০ মণ ওজনের টাইগার স্ট্রোক করে মারা গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে গাবতলী পশুর হাটে গরুটির মৃত্যু হয়। টাইগার নামে ডাকা গরুটি লালন পালন করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক জানান, ৮-১০ লাখ টাকায় বিক্রির আশায় গরুটি নিয়ে গাবতলীতে এসেছিলেন তিনি। মঙ্গলবার সকালেও গরুটি ভালো ছিল। দুপুরে গোসল করানোর পর হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়।
অসুস্থ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই টাইগার নামের গরুটি মারা যায় বলে জানান আব্দুর রাজ্জাক।
প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন আব্দুর রাজ্জাক। পাঁচ লাখ টাকায় ব্যাপারীরা গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিল। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে নিয়ে গাবতলী এসেছিলেন তিনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed