চট্টগ্রাম কাস্টমসের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের ১৮ কর্মকর্তা, কর্মচারী ও আমদানিকারকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।
সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসে আমদানিকৃত পণ্য খালাসে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি কোটি কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক। এ চক্রে রয়েছেন কাস্টমস কর্মকর্তা, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্সিগুলোর স্বত্বাধিকারীও।
এর আগে এমন ১৫ কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালতের মাধ্যমে এরই মধ্যে নয়জনকে পাঠানো হয়েছে কারাগারে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed