জৈন্তাপুর সীমান্তে ১১টি ভারতীয় গরু জব্দ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পিলার ১৩০১ এর জঙ্গীবিল এলাকা থেকে ১১টি ভারতীয় গরু জব্দ করেছে ৯ বিজিবির লালাখাল ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা পালিয়ে যায়।
রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলো বর্তমানে লালাখাল বিজিবি ক্যাম্পে রয়েছে।
এ ব্যাপারে লালখাল বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, আমরা কাস্টমকে গরু আটকের বিষয় জানিয়েছি এবং নিলামের জন্য তাদেরকে ইনফরমেশন করা হয়েছে। কাস্টমস কর্মকর্তা এলে আমরা জব্দকৃত গরু নিলামে দিব।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed