কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় অটো চালক নিহত
কোম্পানীগঞ্জ (সিলেট) সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শাহ আলম (১৮) নামে সিএনজি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের লাছুখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী। তারা হলেন- চাতলপাড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে আনু মিয়া ও নাতি আলী হোসেন, গৌরিনগর গ্রামের মুক্তিযোদ্ধা আতর আলীর স্ত্রী মায়ারুন নেছা, কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে রোবেল ও বিশ্বম্বপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে গোলাপ হোসেন। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ বদিউজ্জামান জানান, অটোরিকশাটি আমবাড়ি থেকে ছেড়ে এসে টুকেরবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি লাছুখাল উত্তর ব্রীজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। চালক শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বদিউজ্জামান আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে, ট্রাকের চালক পলাতক রয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed