শাবির তিন শিক্ষার্থী মাদকসহ আটক
শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গাঁজা ও মদসহ আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বিমানবন্দর থানা-পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম মাইনিং এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ বর্ষের ফজলে ইফফাত (অনিক), ফরেস্ট্রি বিভাগের ২০১৬-১৭ সাজ্জাদ হোসেন এবং সমাজকর্ম বিভাগের ২০১৫-১৬ বর্ষের ইফ্ফাত আহমেদ। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মদের বোতল জব্দ করে পুলিশ।
তাদের মধ্যে সাজ্জাদ হোসেন ও ফজলে ইফাদ অনিক নিজ নিজ বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত শিক্ষর্থীদের কাছে গাজা ও মদের বোতল পাওয়া যায়। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে এমন একটি বিষয় জানতে পেরেছি। যেহেতু আইনি মাধ্যমে শিক্ষার্থীদের আটক করা হয়েছে, আইনিভাবেই বিষয়টি দেখবে পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed