Main Menu

সিলেটে র‌্যাবের অভিযানে ১৬ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লামাবাজারের সরষপুরে প্রাক্তন সৈনিক ক্লাবে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। এসময় সেখান থেকে নগদ ১ লাখ ১৩ হাজার ২৩০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। রোববার রাতে এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হচ্ছেন- নাসির উদ্দিন (৩০), আলী জিন্নাহ (৪৭), বাবুল মিয়া(৪৫), রফিক আহম্মদ (৩৮), বাদশা মিয়া (৫৫), ছালেক আহমেদ (৪৫), জুবেল আহম্মদ (৫০), আকবর হোসেন (৪২), সাজীদ মিয়া (৩৫), সোয়েব আহম্মদ (৪০), সমীর উদ্দিন (৩২), আনোয়ার হোসেন (৩৯), আব্দুল শহীদ (৪৫), আব্দুর রশিদ (৩২), ফরিদ (৩৫) এবং জয়নাল আবেদীন (৪৪)।

আটককৃতদের মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed