Main Menu

দক্ষিণ সুরমায় ৫ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন- মঈনুল ইসলাম (৪৮), মো. আব্দুল আজিজ (২৯), মো. শওকত হোসেন (৩২), মো. জাকির হোসেন (২৭) ও মো. শাহাবুল মিয়া (২২)।

তাদের এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed