সিলেটে এডাব এর বিভাগীয় মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সদস্য সংস্থাদের নিয়ে এক বিভাগীয় মতবিনিময় সভা শুক্রবার (২ আগস্ট) সিলেটের এনজিও ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এডাব সিলেট জেলার সভাপতি ও জেছিস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল এডাব সদস্যগণ উপস্থিত থেকে এনজিও সমূহকে সামনে এগিয়ে নিতে আগামী দিনে কি কি পদক্ষেপ নিতে হবে তার উপর মতামত প্রকাশ করেন।
সভায় এডাব পরিচালক একেএম জসিমউদ্দীন এডাব এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনার উপর একটি ধারণাপত্র উপস্থাপন করেন।
এডাব সিলেট জেলা সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডাব কার্যকরী পরিষদ সদস্য রবিউল ইসলাম, নির্বাহী পরিচালক-দিশা ও মাহবুবা বেগম, নির্বাহী পরিচালক বাউশি। এডাব কার্যকরী পরিষদ সদস্য, এওয়ার্ড এর নির্বাহী পরিচালক কাজী মো: আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি মডারেট করেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এডাব কর্মসূচি পরিচালক কাউসার আলম-কনক ও সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. বাবুল আখতার। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed