Main Menu

ডেঙ্গু হলে যা যা খাওয়া যাবে না

স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এডিস মশার কামড় থেকে রেহাই পেতে দিনের বেলাতেও অনেক বাসাবাড়িতে মশারি টানানো হচ্ছে। দরোজা-জানালায় লাগানো হচ্ছে নেট, যেন একটি মশাও ঘরে প্রবেশ করতে না পারে। মশারির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ডেঙ্গু নিয়ে দেশজুড়ে যখন জনমনে আতঙ্ক তখন এই জ্বরে খাবারদাবার নিয়ে কিছু পরামর্শ প্রতিবেদনে তুলে ধরা হলো:

ডেঙ্গু জ্বর হলে অনেকেরই পানি পান করতে ইচ্ছে হয় না। কিন্তু এ সময় দিনরাত মিলিয়ে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে। জুস কিংবা বাড়িতে তৈরি করা রস অথবা ডাবের পানি দিয়েও পানির চাহিদা পূরণ করা যেতে পারে।

ফলের রসে ভিটামিন ‘সি’ আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডেঙ্গু হলে মাল্টা, কমলা, লেবু, পেয়ারা, কিউই, স্ট্রবেরি, পেঁপে, আনার বা ডালিম ইত্যাদি খেতে হবে। এসব ফলে জলীয় অংশ অনেক। তা ছাড়া রুচি বাড়াতেও সাহায্য করবে। ডাবের পানিতে খনিজ বা ইলেট্রোলাইটস আছে, যা ডেঙ্গু জ্বরে খুবই দরকারি।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বিভিন্ন ধরনের সবজি থেঁতো করে জুস করে খেলে খুবই উপকার হয়। এই যেমন গাজর, টমেটো, শসা ইত্যাদি সবজি বেশি বেশি খান।

একইসঙ্গে ডেঙ্গু হলে রোগীর জন্য অপকারী কিছু খাবার আছে, যা ওই সময় এড়িয়ে চলা উচিত।

যা খাওয়া যাবে না: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ফাস্ট ফুড, তৈলাক্ত ও ভাজাপোড়া, গুরুপাক খাবার, সালাদ ইত্যাদি। এছাড়াও শক্ত খাবার, দুধ চা, কফি, কোল্ড ড্রিংস ইত্যাদি না খাওয়াই ভালো।

এসব খাবার শুধু হজমেই অসুবিধা করে না বরং দ্রুত আরোগ্য লাভের ক্ষেত্রে বাধা প্রদান করে।

Share





Related News

Comments are Closed