সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৭৫ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু আক্রান্ত্রের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ওসমানী হাসপাতালেই ভর্তি রয়েছেন ৪০ জন; আর বাকি ৩৫ জন বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রতিদিন হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হচ্ছেন। তবে তাদের কারো সিলেটে অবস্থান করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হিস্টরি নেই। তারা বাইরে থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে এসেছেন। তবে আক্রান্তদের অবস্থা ভালো। অনেকে সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন।’
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed