সিলেটে র্যাবের অভিযানে ১০ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পৃথক অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৯।
গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর বেত বাজার ঘাসিটোলা সাকিন থেকে ৬ জন এবং দক্ষিণ সুরমার কদমতলী থেকে ৪ জনকে আটক করা হয়।
রাত সোয়া ১টার দিকে সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে কোতয়ালী থানাধীন বেত বাজার ঘাসিটোলা সাকিনে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। তারা হলেন- মোঃ জাকারিয়া (২৬), কুতুব উদ্দিন (৩৪), সাব্বির আহমেদ (২৭), তাজীরুল ইসলাম (৩৫), জুয়েল মিয়া (৩৫) ও মোঃ এমরান আহমেদ (৪০)। তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব।
অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের পেছনে বালুর মাঠে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- মোস্তফা মিয়া (৩৪), মোঃ মনছুর মিয়া (৪২), আলী আকবর (৫২) ও সাঈদ আহম্মদ (২২)। তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আজ বৃহস্পকিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসসকল তথ্য জানান।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed