Main Menu

কবি গুরু স্মরণে এনইইউবিতে সংগীতানুষ্ঠান

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের পংক্তিকে ধারণ করে কবি গুরু স্মরণে এক মনোমুগ্ধ রবীন্দ্র সংগীতের আয়োজন করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব।

সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন আজ থেকে ঠিক একশত বৎসর আগে রবিন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমনে এসেছিলেন যা ছিল সিলেটবাসীর জন্য গৌরবের।

সংগীতানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন. প্রফেসর ড. তোফায়েল আহমদ, এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, এনইইউবি ব্যান্ড কসমিক-রে এর উপদেষ্ঠা মোঃ আমীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Manual4 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালাচারাল ক্লাব ও ব্যান্ড কসমিক-রে এর সদস্যবৃন্দ অনুষ্ঠানে রবিন্দ্র সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মকর্তাগণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code