ছেলেধরা নয় বলাৎকারের পর শিশু সজীব হত্যা
মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা শহরে এক শিশুর ছিন্ন মাথাসহ ধরা পড়া এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, শিশু সজিবকে বলাৎকারের পর ওই যুবক শিশুটিকে হত্যা করেছে।
বুধবার ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুইয়া নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে গুজব প্রতিরোধে মতবিনিময় সভায় ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানান।
এ সময় তিনি তদন্তে পাওয়া তথ্য জানিয়ে বলেন, ঘাতক যুবক রবিন মাদকাসক্ত ছিল। সে শিশুটিকে বলাৎকার করার পর তথ্য গোপন করতে শিশুটিকে গলা কেটে তিন টুকরো করার পর ছিন্ন মস্তকটি অন্যত্র গুম করতে চেষ্টা করছিল।
গত ১৮ জুলাই রবিন হাতে একটি ব্যাগ নিয়ে শহরের বারহাট্টা রোডের হরিজন পল্লীতে মদ খেতে যায়। সেখানে এক ঘরে মদ না পেয়ে অন্যঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে রক্ত পড়তে দেখে হরিজন পল্লীর লোকজন। তখন তাকে জিজ্ঞেস করলে সে সঠিক জবাব দিতে না পারায় ব্যাগ খুলে শিশুর মাথা দেখতে পান স্থানীয়রা।
এ সময় রবিন মাথাটিসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তার পিছু ধাওয়া করে এবং নিউটাউন এলাকায় অনন্ত পুকুর পাড়ে তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রবিন নেত্রকোণা শহরের কাটলি এলাকা ও সজিব একই এলাকার রিক্সাচালক রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা।
সভায় বিভিন্ন রাজতৈনিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় নেতারা অংশ নেন।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed