সাংবাদিকদের কাছে মাফ চাইলেন মেয়র রতন!
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মা সমাবেশে সাংবাদিকগণ বসার সময় মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন সাংবাদিকদের জন্য সংরক্ষিত চেয়ার লাথি মেরে সড়িয়ে দেন। তখন জেলার সাংবাদিকগন উত্তেজিত হলে নেত্রকোনা পৌরসভার মেয়র প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ক্ষমা চান।
মঙ্গলবার দুপুরে মোক্তারপাড়াস্থ পাবলিক হল মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সামাজিক উদ্ধুদ্ধকরণ মতবিনিমিয় সভা ও মা সমাবেশে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির, অতিরিক্তি জেলা প্রশাসক আরিফুল ইসলামসহ জেলার সকল উপজেলা হতে জনপ্রতিনিধি, প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যরা।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed