লন্ডনে স্ত্রী খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
বিশ্বনাথ প্রতিনিধি : যুক্তরাজ্যের বাঙালী অধ্যুষিত পূর্বলন্ডনে নিজঘরে সিলেটের বিশ্বনাথের আসমা বেগম (৩৩) নামের তিন সন্তানের জননী খুনের দায়ে তার স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনের ওল্ড বেইলি কোর্ট তাকে এই কারাদন্ড প্রদান করেন।
আসমা বেগম বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের মৃত সফর উল্লাহর মেয়ে। জালাল একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আবদুল খালিকের পুত্র।
জালালের যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশে থাকা আসমার স্বজনরা।
চলতি বছরের ১১ জানুয়ারী পূর্বলন্ডনের বাড়িতে তিন সন্তানের জননী আসমাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠে স্বামী জালাল উদ্দিনের বিরুদ্ধে।
আসমার পারিবারিক সূত্র জানায়, রেস্টুরেন্টে শেফের কাজ করা জালাল ধীরে ধীরে জুয়ায় আসক্ত হয়ে পড়েন। তার আসক্তির বিষয়টি আসমার কাছে ধরা পড়ে যায়। ঘটনার আগের দিন আসমা এবং জালালের মধ্যে জুয়া খেলায় টাকা খোয়ানো নিয়ে ঝগড়া হয়। পরের দিন সকালে আবার ঝগড়া চলাকালে জালাল আসমার ওপর ছুরি নিয়ে চড়াও হন এবং নৃশংসভাবে খুন করেন। খুনের একদিনের মাথায় আটক হন জালাল।
প্রসঙ্গত, ২০১০ সালে যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসমা বেগম। তিনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের প্রায় দুই বছর পর সেখানে পাড়ি জমান তিনি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed