Main Menu

শপিং ব্যাগের ভেতর নবজাতকের লাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) জুমার নামাজের পর নগরীর খাসদবির এলাকায় বাসিন্দারা ব্যাগটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর খাসদবির ইসরাইল মিয়া রোডের কুনু মিয়ার বাড়ির সামনে একটি শপিং ব্যাগে স্থানীয়রা নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে আম্ভরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন লাশটি উদ্ধার করেন।

এয়ারপোর্ট থানার ওসি শাহদত হোসেন নবজাতকের লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed