ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন করার দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা-সিলেট মহাসড়ক অবিলম্বে চারলেন ও রেল লাইন মেরামত করে ঝুঁকিমুক্ত করার দাবীতে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) সিলেট নগরীর মেন্দিবাগস্থ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আনোয়ার বখত, আব্দুল রব, নিয়াজ খান সেকো, মো. গণি আহমদ, ছউদ আহমদ, আব্দুল মালেক, সমাজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে ঢাকা-সিলেট মহাসড়কে চার লেন নির্মাণ কাজ বন্ধ রেখে সিলেটবাসীকে ঢাকার সাথে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়াও ঢাকা-সিলেট রেল লাইনে ঝুঁকিপূর্ণভাবে সাধারণ যাত্রীদের নিয়ে ট্রেন চলাচল করছে। অবিলম্বে এসব ঝুঁকিপূর্ণ রেল লাইন মেরামত করা ও রেল লাইনকে ডাবল লাইনে রূপান্তরিত করারও দাবী জানান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed