Main Menu

এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে- কলেজ ক্যাম্পাস এবং হোস্টেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে সঞ্জয় চৌধুরী ও সৌরভ দাসের অনুসারীদের মধ্যে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার দু’পক্ষই কলেজে আসলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সৌরভ দাসের অনুসারীদের পক্ষে সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যপারে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন- এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
বর্তমানে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা আছে ও পরিস্থিতি শান্ত রয়েছে।

Share





Related News

Comments are Closed