জাবিতে অপরিকল্পিত উন্নয়নের প্রতিবাদে মিছিল
জাবি প্রতিনিধি: অপরিকল্পিত ভবন নির্মানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ঐক্য মঞ্চ।
বৃহঃস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।পরে পুরাতন রেজিস্টার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বাংলা বিভাগের অধ্যপক শামীমা সুলতানা বলেন, যেটাকে আমরা মহাপরিকল্পনা বলছি তা অপরিকল্পিতভাবে পরিকল্পনা। আমাদের সাথে একদিকে উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হলেও অন্য দিকে গাছ কাটা হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের উওন্নয়ন চাই তবে তা হতে হবে পরিকল্পিত উন্নয়ন, আমরা কখনই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অন্তরায় নই।
বিশ্ববিদ্যলয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি অশিকুর রহমান বলেন, যদি অপরিকল্পিত উন্নয়ন হয় তবে শিক্ষক শিক্ষার্থী কারো জন্যই সুখকর হবেনা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র এবং নান্দনিক সৌন্দর্যের প্রতি লক্ষ্য রেখে উন্নয়ন করতে হবে, এছাড়া একটি হলের তিনদিকে আরও তিনটি বহুতল হল নির্মাণ হলে বিদ্যমান হলের শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের বিরোধী নই আমরা চাই উন্নয়ন পরিকল্পিত হোক।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed