ছাতক ও দোয়ারাবাজারে দুই লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকের ইছামতি নদী থেকে হাত বাঁধা এক ব্যক্তির লাশ উদ্বার করা হয়েছে। নিহতের নাম বুলবুল আহমেদ ভুলু (৪০)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার ইছামতি নদীতে অজ্ঞাত ব্যাক্তির হাত বাঁধা লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ছাতক থানার পুলিশ গিয়ে লাশ উদ্বার করে বুলবুল আহমেদের পরিচয় নিশ্চিত করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রাত থেকে বুলবুল আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল। পরে আজ সকালে তার লাশ ইছামতি নদীর পাড়ে পাওয়া যায়। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল জানান, সকালে হাত বাঁধা অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্বার করা হয়েছে। নিহত ব্যাক্তি দোয়ারাবাজার উপজেলার নাছিমপুর গ্রামের। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আসক আলী (৫০) নামের এক ব্যক্তি ছাতক উপজেলার বড়কিলপুর হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed