মেয়রের আশ্বাসে দোকানে বসলেন ব্যবসায়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রেফতারকৃত কর্মচারিদের মুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়ে আসছিলেন সিলেট নগরীর বন্দরবাজারের সিটি হার্ট মার্কেটের ব্যবসায়ীরা।
সোমবার সন্ধ্যায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মার্কেটে উপস্থিত হয়ে গ্রেফতারকৃতদের মুক্তি ও মামলা নিস্পত্তির উদ্যোগের বিষয়ে আশ্বস্থ করলে ব্যবসায়ীরা দোকান খোলে বসেন।
মার্কেটের ব্যবসায়ীরা মেয়রকে কাছে পেয়ে অভিযোগ করে বলেন, কথিত মালিক দাবিদার উস্তার মিয়া দীর্ঘদিন থেকে ব্যবসায়ী ও দোকান কর্মচারিদের হয়রানী করে আসছেন। প্রশাসনের সঙ্গে সখ্যতা থাকায় ষড়যন্ত্রমূলক মামলায় ব্যবসায়ী কর্মচারি এমনকি মার্কেট মালিককে চুরির মামলায় আসামি করেছেন। তিনি (উস্তার মিয়া) কথায় কথায় পুলিশ প্রশাসনের সঙ্গে নিজের সখ্যতা ও মামলায় ঢুকিয়ে দেওয়ার ভয়ভীতি দেখান।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ব্যবসায়ীদের উপর কোনো ধরণের অন্যায়, অত্যাচার বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য প্রশাসনকে সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিটি হার্ট মার্কেটের মালিক আহমেদুর রহমান লিটন, রাজিউর রহমান লিমন ও আহসানুর রহমান বাবু।
উপস্থিত ছিলেন শাহনুর মিয়া, আবু সাঈদ টিপু, সাজ্জাদুর রহমান, করিমউলাহ মার্কেটের সাবেক সভাপতি সিটি হার্টের সাবেক ব্যবসায়ী বাবলু সিদ্দিকী, করিমউল্লাহ মার্কেটের বর্তমান কমিটির সহ সভাপতি জাকারিয়া মিয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি হার্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি গুলজার আহমদ, সহ সভাপতি সম্রাট মিয়া, সাধারণ সম্পাদক এজাজ আহমদ, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ নুরু, অর্থ সম্পাদক শেরদিল আহমেদ, দপ্তর সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক মোস্তফা মিয়া, সহ প্রচার সম্পাদক রিপন মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুব্রত ভট্রাচার্য, সদস্য রুবেল আহমদ, আখতার হোসেন সায়মন, পাজন খান, সৈয়দ মিলু, শাহিন আহমদ, সাহেদ আহমদ, আলোয়ান আহমদ, তানভীর হোসেন, মাসুম আহমদ প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed