Main Menu

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তরুণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিজিএস’।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশের সমন্বয়ক ঝর্ণা চৌধুরী, সিলেট বিভাগীয় প্রধান মইনুল হোসেন ও পিজিএস’র গভর্নিং বডির সদস্য রায়হান আহমেদ প্রমুখ।

এতে বক্তারা বলেন, প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা ধর্ষণ করে বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণে প্রতিদিন বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়ণ করলে এসব অপরাধ কমানো সম্ভব। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed