৩ দিন পর মিলল সামাদের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বন্ধুর সাথে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র আব্দুস সামাদের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় সুরমা নদীতে তার লাশ ভেসে উঠে। থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
জালালাবাদ থানার ওসি অকিল মুন্সি ও বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন তেমুখী এলাকায় শাহজালাল ৩ নম্বর সেতু থেকে বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দেয় দুই কিশোর। এদের মধ্যে মিলন নামের একজন তীরে ফিরতে পারলেও নিখোঁজ ছিল আবদুস সামাদ নামের অপরজন। নিখোঁজ আবদুস সামাদ নগরের বাগবাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করে। সে দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed