নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছে আরো ২৪ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়।
দেশটির পুলিশের একজন মুখপাত্র রমেশ থাপা, নিহতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন। সেইসঙ্গে বন্যা ও ভূমিধসে আরো ২০ জন আহত হয়েছে বলে জানান।
থাপা আরো জানান, গত তিন দিনে বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল থেকে ১১শ’ লোককে উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।
বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে।
সেভেননিউজের খবরে বলা হয়েছে বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের আরো সম্ভাবনা আছে বলে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed