ডোমারে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ মুষলধারে বৃষ্টিতে ভিজে সড়ক সংস্কারের দাবিতে নীলফামারী জেলার ডোমার উপজেলায় ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে প্রতিবাদি ডোমারবাসীর ব্যানারে রেলঘুন্টি মোড়ে এ মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে কেউ ছাতা নিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই অংশ নেয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, দন্তসিকিৎসক ডা. ওমর ফারুক, নুরুজ্জামান বাবলা, স্থানীয় সংবাদকর্মী আবু ফাতাহ পাখি, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন মোহাম্মদ সিথুন, রিমন চৌধুরী কলেজ ছাত্র রাশেদুল ইসলাম আপেল, সোহেল রানা প্রমূখ।
বক্তারা বলেন, ডোমার সদরের থানা হতে বাজার ও বাসস্টান্ডের উপর দিয়ে যাওয়া প্রায় দেড় কিলোমিটার সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির কোথাও হাুঁটু আবার কোথাও এর চেয়েও বেশী গর্ত রয়েছে। সামান্য বৃষ্টি হলেই দূর্ভোগে পড়তে হচ্ছে লক্ষাধীক ডোমারবাসীকে। তারা আরো বলেন, গত চার বছর হতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতি বর্ষা মৌসুমে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কার করার কথা বললেও তা করা হচ্ছে না। তারা আগামী ৩০ দিনের মধ্যে সড়কটি সংস্কার না হলে আমরণ অনশন কর্মসুচির হুশিয়ারী দেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী একেএম হামিদুর রহমান জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ওই সড়কটির এক কিলোমিটার সংস্কার কাজের টেন্ডার হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার হক এন্টারপ্রাইজ আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করবে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed