নারী-শিশু ধর্ষন ও খুনের বিচার দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী নারী ও শিশু ধর্ষন, যৌন নির্যাতন এবং খুনের ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে শুক্রবার এক মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
নগর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ফরিদ আহমদ বলেন, দেশব্যাপী আজ নারী ও শিশু ধর্ষণ, যৌন নির্যাতন, গুম, খুনের মহোৎসব চলছে। ফেনীর নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা, ঢাকায় শিশু সামিয়াকে ধর্ষনের পর হত্যা, ঠাকুরগাঁওয়ের নার্স তানজিনা আক্তার, কিশোরগঞ্জের নার্স শাহিনুর আক্তার তানিয়া, নারায়নগঞ্জের রূপগঞ্জ এর নারী ইউপি সদস্যা বিউটি আক্তার, নারায়নগঞ্জের এক শিক্ষকের হাতে একটি স্কুলের ২০ ছাত্রী ধর্ষনের ঘটনা সহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতন যেন আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।
সিরাজগঞ্জে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তার মাকে নৃশংসভাবে হত্যা,বরগুনার রিফাত শরীফের নৃশংস হত্যা, কুমিলার দেবিদ্ব্যারে দিনে দুপুরে মা-ছেলেসহ ৪ জনকে কূপিয়ে হত্যা দেশকে আজ মৃত্যুপুরীতে পরিণত করেছে। তারপরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে আইনশৃঙ্খলার অবনতি হয় নি। দেশের মানুষের প্রশ্ন আর কত হত্যাকাণ্ড ঘটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে?
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এর প্রায় বেশিরভাগ ঘটনার সাথে সরকার দল এবং তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ রয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
Related News
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More



Comments are Closed