এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদের শরীরের কোনো অরগান ঠিকমতো কাজ করছে না। সেগুলো কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল তা কমে গেছে বলেও জানান কাদের।
শুক্রবার (১২ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে ওখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক।
এ সময় বিদেশে নেয়ার ব্যাপারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরশাদের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হয়।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed