Main Menu

জৈন্তাপুরে চোরাই গরুসহ দুই যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে চোরাই গরুসহ গরুচোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু উদ্ধার ও গরু বহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সাম্প্রতিককালে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা হতে গরু চোর চক্রের সদস্যরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত সরুফৌদ এলাকায় জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর ৬টায় চেকপোষ্ট বসিয়ে ৪টি গরু উদ্ধার, গরু বহন কাজে ব্যবহৃত পিকআপ (নং সিলেট মেট্রো-ন-১১-১১১৫) এবং গরুচোর চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করে।

আটককৃতরা হলো জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পাখিবিল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আলীম উদ্দিন (২২) ও একই ইউনিয়নের রুপচেং গ্রামের গোলাম আকবরের ছেলে মো. মুমিন (১৯)।

গরু চুরির ঘটনায় জৈন্তাপুর উপজেলার নিজাপাট খাসিয়া হাটি গ্রামের মিঠুন চন্দ্র দাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ( নং-০৫, তারিখঃ ১১-০৭-২০১৯)।

এদিকে উদ্ধারকৃত ৪টি গরু ও পিকআপ গাড়ীটি ঐ মামলায় জব্দ দেখিয়ে চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে এসআই প্রদীপ রায় বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে চেকপোষ্ট বসিয়ে ৪টি গরু উদ্ধার, গরু বহন কাজে ব্যবহৃত গাড়ী এবং চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের এবং ৪টি গরু ও গাড়ীটি জব্দ দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত গাড়ী ও গরু জৈন্তাপুর থানা হেফাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed