Main Menu

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুরসহ পাঁচটি স্থানে প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না বলে রেলওয়ে সূত্র জানায়।

জানা গেছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হবে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট ও রাজধানীর ফুলবাড়িয়া (পুরোনো রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।

ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে ঈদ ব্যবস্থাপনা নিয়ে বুধবার (১০ জুলাই) রেলভবনে বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২ আগস্ট পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো-দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (১ জোড়া): ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চাঁদপুর ঈদ স্পেশাল (২ জোড়া) : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা, ঈশ্বরদী ঈদ স্পেশাল : ঢাকা-ঈশ্বরদী-ঢাকা, লালমণি ঈদ স্পেশাল : লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট, শোলাকিয়া স্পেশাল-১: ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, শোলাকিয়া স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ- ময়মনসিংহ।

Share





Related News

Comments are Closed