দেবীদ্বারে মা-ছেলেসহ ৫ জনকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দেবীদ্বারে দিনেদুপুরে মা-ছেলেসহ ৫জনকে কুপিয়ে হত্যা করেছে মোখলেসুর রহমান (৩৪) নামে এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন। পরে ওই ঘাতক গণপিটুনিতে নিহত হন।
বুধবার (১০ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের পুকুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক মোখলেসুর রহমান একই গ্রামের মর্তুজা আলীর ছেলে।
নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), তার ছেলে আবু হানিফ (১২), একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬), তার মা মাজেদা বেগম (৫৫) ও ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী (৩৮)। বজলু মিয়ার স্ত্রীর নাম জানা যায়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোখলেসুর রহমান নামের ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আজ সকালে তিনি প্রথমে আবু হানিফকে কুপিয়ে হত্যা করেন। হানিফ সে সময় ফসলের মাঠে কাজ করছিল। এ সময় এগিয়ে এলে একে একে তিনি অন্যদের কুপিয়ে জখম করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এক স্কুলছাত্র ও এক নারী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে মোখলেসুর রহমান নিহত হন। তিনি জানান, নিহত ঘাতকসহ ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তদন্ত চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed