কক্সবাজারে সৈকত থেকে ৬ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ৬ জনের লাশ ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই জেলে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি ফখরুল করিম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়। পরে টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি লাশ ভাসমান অবস্থায় এবং আরও দু’টি লাশ ট্রলারের পাটাতনের ভেতর পাওয়া যায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন এটি মিয়ানমারের ট্রলার হতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, লাশগুলো এখন জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ডুবন্ত ট্রলারটিতে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed