সিলেটে পুলিশী অভিযানে ৩৪ জুয়ারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলা এলাকা থেকে ৩৪ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ারিদের কাছ থেকে তেষট্টি হাজার একশত একুশ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে আকস্মিক অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সবুজ মিয়া (২৬), রুহুল আমিন (২২), মোঃ রফিক মিয়া (২৪), মোঃ মিলন আহমদ (৩০), মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), মোঃ ফরহাদ শেখ (৩২), মোঃ আখতার হোসেন (২৫), মোঃ বাবুল (২৪), মোঃ শফিক মিয়া (৫০), মোঃ মোক্তার খান (২৭), সাদেক আহমদ (৩০), মোঃ সফিকুল ইসলাম (২২), মাসুম আহমদ (২৪), দীপক রায় (২৭), ইনতাজ আলী (২৭), মোঃ মাসুম মিয়া (২৫), মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ জসিম আহমদ (৪৬), মোঃ আব্দুল গনি (৩২), মোঃ শাহিন মিয়া (৩৫), মোঃ ফেরদৌস আহমদ (৩০), মোঃ জামাল হোসেন (২২), মোঃ জাকির হোসেন (২৫), মোঃ আব্দুর রহিম (২৪), এস কে হারুন (৩৮), মোঃ কামরুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৮), মোঃ ময়না মিয়া (২৭), মোঃ সোহাগ আহমদ (২৪), মোহাম্মদ আলী (৩৮), অরুন কুমার ঘোষ (৪৩), আবু তাহের (৩৮), মোঃ টিটু মিয়া (২৪) ও মোঃ সিরাজুল ইসলাম (৩০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed