Main Menu

দ্রুত বিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুত বিচার আইনের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর জন্য মঙ্গলবার জাতীয় সংসদে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৯’ পাস হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর মেয়াদ ২০১৯ সালের এপ্রিলে শেষ হয়। তাই এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হলো।

তবে আইনটির বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি।

Share





Related News

Comments are Closed