বিয়ানীবাজারে ভারতীয় বিড়ির চালানসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে গোয়েন্দা পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ভর্তি ভারতীয় চোরাই বিড়িসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (জুলাই) ভোর ৫টায় উপজেলার টিকরপাড়া এলাকায় ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাছিরুদ্দিন ও ক্লাসিক বিড়ির চালানসহ তাদের আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন গোলাগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বটেরপাড়ার মৃত আপ্তাব আলীর ছেলে এলন মিয়া (৩২) ও একই এলাকার দত্তরাইলের মৃত বশির মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২)।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো আনিছুর রহমান খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে মঙ্গলবার ভোর ৫টায় বিয়ানীবাজারের টিকরপাড়ায় অভিযান চলে। এসময় ৮৪ হাজার পিছ আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাছিরুদ্দিন বিড়ি ও ২০ হাজার পিছ বিদেশী ক্লাসিক বিড়ি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে আটক আসামীদ্বয়ের মধ্যে এলন মিয়ার বিরুদ্ধে তিনটি চোরাচালান মামলা আদালতে বিচারাধীন বলে জানা যায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের হয়েছে।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, অবৈধ পথে ভারত হতে আসা শুল্ক বর্হিভূত যে কোন পন্যের জন্য সিলেট জেলাকে নিরাপদ রুট হিসেবে গড়তে দেয়া হবে না। এ জন্য জেলা পুলিশের এ চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed