১৬ জুলাই থেকে অর্ধেক দামে ইন্টারনেট
বৈশাখী নিউজ ডেস্ক: সাশ্রয়ী দামে ইন্টারনেট নিশ্চিত করতে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমিয়েছে সরকার। গত ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা কিন্তু এটি কার্যকর হবে ১৬ জুলাই। ফলে ওই দিন থেকে বর্তমান দামের অর্থেকেরও কম দামে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকেরা।
গত রবিবার (৭ জুলাই) বিটিসিএল কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ বিটিসিএল এর পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য হ্রাস বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকায় কমিয়ে আনা হয়। সর্বশেষ গত ২৭ জুন এক এমবিপিএএস ব্যান্ডউইডথের সর্বনিম্ন চার্জ ৩৬০ টাকা থেকে ১৮০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে এডিএসএল এবং জিপন ব্যান্ডউইডথের পুনঃনির্ধারিত মূল্য তালিকা:
এডিএসএল: ১ এমবিপিএস এডিএসএল ব্যান্ডউইডথ মূল্য ৫০০ টাকা+ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ২৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ১ দশমিক ৫ এমবিপিএস এডিএসএল ব্যান্ডউইডথ ৭০০ টাকা+ভ্যাট থেকে হ্রাস করে ভ্যাটসহ ৩৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
জিপন: ২ এমবিপিএস জিপন ব্যান্ডউইডথ মূল্য ৭৫০ টাকা+ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ৩৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ৪ এমবিপিএস ব্যান্ডউইডথ মূল্য ১১০০ টাকা+ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ৫ এমবিপিএস এর দাম ভ্যাটসহ ৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। অনুরূপ ১০ এমবিপিএস এর দাম ২০০০ টাকা+ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ৭৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে এবং ২০ এমবিপিএস ব্যান্ডউইডথের দাম ভ্যাটসহ ১২০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed