যাদুকাটা নদীর পাড়ে বোমা মেশিন বন্ধের দাবি
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড়ের মাটি কাটা ও বোমা মেশিন বন্ধ করা এবং অবৈধ ইজারা, দখল ও দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
সোমবার (৮ জুলাই) দুপুরে তাহিরপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “তাহিরপুরের রূপসী নদী যাদুকাটায় নদীর পাড় কাটার কারণে কয়েকটি গ্রাম হুমকির মুখে। বড় বড় গর্ত খুড়ে বালি সরিয়ে বালি পাথর উত্তোলন করায় জনজীবন হুমকির সম্মুখীন। ঘনঘন নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, নষ্ট হচ্ছে জীববৈচিত্র। পর্যটকদের কাছে আকর্ষণীয় এই নদীতে পরিবেশ দূষণের কারণে পর্যটকরা বিমুখ হচ্ছেন। পার্শ্ববর্তী কয়েকটি হাওরেও বিরূপ প্রভাব পরছে।”
এভাবে চলতে দেওয়া যায় না জানিয়ে আন্দোলনকারীরা অবিলম্বে এ পরিবেশ দূষণ বন্ধ করার দাবি জানান।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর কেন্দ্রীয় সভাপতি মো. নাসির উদ্দিন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু, সাংবাদিক আতিক রহমান পুর্নিয়া প্রমুখ।
পবা সভাপতি নাসির উদ্দিন বলেন, “যাদুকাটা নদীর পরিবেশ দূষণের কথা আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি। এখানে ব্যাপকভাবে চাঁদাবাজিও হচ্ছে। এতে সারাদেশে বালির দাম বাড়ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে।”
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, “যাদুকাটা নদীর পাড় কাটা ও পরিবেশ দূষণ রোধে আমরা দীর্ঘদিন থেকে কথা বলে আসছি। এভাবে চলতে একসময় কয়েকটি গ্রাম নদীগর্ভে তলিয়ে যাবে। তাই এসব বন্ধ করতে হবে। আমরা এ ব্যাপারে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সাথে কথা বলেছি। তাঁকে সাথে নিয়ে আমরা অচিরেই যাদুকাটা নদীর তীরে দখল ও দূষণ বন্ধে সমাবেশ করব। দূষণ ও অবৈধ দখল রোধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলতে চাই।”
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed