ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার সন্দেহভাজন এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (৭ জুলাই) সকালে ‘সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির’ খবর পেয়ে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের পাহাড় থেকে তারা লাশটি উদ্ধার করেন।
নিহত আব্দুর নূরের (২৫) বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, তিন দিন আগে কোরিয়ান ইপিজেডের এক কর্মীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার অন্যতম সন্দেহভাজন ছিলেন নূর। ওই ঘটনায় গ্রেপ্তার দুইজন ৬ জুলাই শনিবার আদালতে যে জবানবন্দি দিয়েছে, সেখানেও নূরের নাম এসেছিল।
‘সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধে’ নূর নিহত হয়ে থাকতে পারে মন্তব্য করে ওসি বলেন, গোলাগুলির খবর শুনে আমরা সেখানে গিয়ে লাশ পাই। লাশের পাশে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে তার পরিচয় জানতে পারি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed