সিলেটে রথমেলা থেকে ৯ জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের রিকাবীবাজারে অনুষ্ঠিত রথমেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ ৯ জুয়াড়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত দুইটি টিম উক্ত স্থানে অভিযান চালায়। এসময় জুয়াড়ীদের আটক করে জুয়ার বোর্ডটি বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে অফিসার ও ফোর্সদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মো. আলিনুর রহমান নয়ন (২৮), আমির হোসেন (৪৮), রুবেল আহমদ (২৭), সঞ্জিত ধর বিলকু (৪০), অলি উদ্দিন (৫৭), ওয়ারিছ আলী (৫৫), মো. আল আমিন (২৬), আমির উদ্দিন (২৮), শাহজাহান মিয়া (৪০)।
আটক কালে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত স্কেল, রেক্সিন পেপার, ছবি অঙ্কিত বিশেষ চড়কা ও নগদ টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা বলেন, রিকাবীবাজার পয়েন্টে রথ যাত্রাকে কেন্দ্র করে কিছু অসাধু জুয়াড়ী জুয়ার বোর্ড পরিচালনা করছে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত দুইটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। জুয়াড়ীদের আটক করে ইতোমধ্যে মেলাতে জুয়ার বোর্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। আটক জুয়াড়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed