কয়লা ডিপোতে প্রহরীর লাশ!
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে কয়লা ডিপো থেকে জহুর আলী (৫০) নামে এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জহির আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
শনিবার দুপুরে বড়ছড়া কয়লা শুল্ক স্টেশনের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ছড়া শুল্কষ্টেশনের সোহেল এন্টারপ্রাইজের মালিক মো. জাহের আলীর কয়লা ডিপোতে নৈশ প্রহরী হিসেবে থাকতেন নিহত ব্যক্তি। তিনি ডিপোতে রাত জেগে কয়লা পাহারা দিতেন।
শুক্রবার সন্ধায় নিহত ব্যক্তিকে ডিপোতে রেখে মালিক চলে যান বাড়ীতে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মালিক ডিপোতে এসে দেখেন অফিস ঘরের দরজা বন্ধ। তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ধর্ণার সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি সোহেল এণ্টারপ্রাইজের কয়লা ডিপোর নৈশ প্রহরী ছিলেন।
বিষয়টি হত্যা না আত্মহত্যা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে, পোষ্টমোর্টেমের রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার ভাবে বলা যাবে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed