আবারো ভূমিকম্পে কাপলো ক্যালিফোর্নিয়া
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৩৫ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একই স্থানে আবারও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় ৫ জুলাই রাত ৮টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৭.১ রেকর্ড করা হয়।
এর আগে স্থানীয় সময় ৪ জুলাই সকাল ১০টা ৩৩ মিনিটে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটি ছিলো দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। দু’বারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো একই স্থান। ভূমিকম্পের কেন্দ্র ছিল লস অ্যাঞ্জেলস থেকে ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ‘রিজেক্রেস্ট’ শহরে।
জানা যায়, ভূমিকম্পের কারণে বেশ কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লস এন্জেলস বিমান বন্দর ছিলো স্বাভাবিক এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ক্যালিফোর্নিয়াতেও তেমন কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার জরুরি বিভাগের মুখপাত্র ব্র্যাড অ্যালেক্সান্ডার জানিয়েছিলেন, রিড রিডগেক্রেস্ট শহরে দমকলের বেশ কয়েকটি ইউনিট, উদ্ধার ও তল্লাশি দল মোতায়েন করা হয়েছে। সেখানে বেশ কিছু ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed