Main Menu

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হোসাইন আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের এরালিয়া বাজারের শাহজালাল অটো রাইস মিলের পিছনে গতকাল শুক্রবার রাত ৮টায় ইউনিয়নের ইসলামপুর গ্রামের রুয়াব উল্লা’র ছেলে হোসাইন আহমদ (২৫) বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমান বলেন লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed