Main Menu

বাহুবলে চায়ের স্টলে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় শ্রীবাস চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) রাত ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র দাস বাহুবল উপজেলার হোসেনপুর গ্রামের ধীনেশ দাশের পুত্র। তিনি স্থানীয় বাজারের ধান ব্যবসায়ী।

Manual2 Ad Code

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, মহাসড়ক দিয়ে মালবাহী ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ডিভাইডার ভেঙে একটি ট্রাক চায়ের দোকানে ঢুকে পড়ে । এ সময় স্টলে বসে থাকা শ্রীবাস চন্দ্র দাসের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code