Main Menu

তাহিরপুরে ছড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ

Manual4 Ad Code

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ছড়া থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিরেন্দ্রনগর সীমান্তের রঙ্গাছড়া এলসি পয়েন্টের পাহাড়ি ছড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি টহলদল নিয়মিত টহল দেয়ার সময় রঙ্গাছড়া নামক স্থানে ভাসমান অবস্থায় এক ব্যাক্তির লাশ দেখতে পায়। তাহিরপুর থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি ভারতীয় নাগরিক হবে। লাশ উদ্ধারের সময় তার পকেটে ভারতীয় ৫০ রুপি, অর্ধেকটা অফিসার চয়েস মদের বোতল ও একটি ব্যাগ পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী পাহাড়ী ছড়ায় অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code