চৌমুহনীতে মার্কেটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর বাণিজ্য কেন্দ্র চৌমুহনী ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রেল স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্টেশন এলাকার একটি কোকারিজ দোকান থেকে প্রথমে একটু ধোয়া বের হয়। কোন কিছু বুঝে উঠার আগেই দোকানে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্ত্বের মধ্যে আগুনে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় স্থানীয় লোকজন আগুনের লেলিহান দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরআগে অর্ধশতাধিকের বেশি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগস্থদের।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed