চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল বুধবার (৫ জুন) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার রাত ১১ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ঘোষণা দেন।
তিনি বলেন, বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামীকাল বুধবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে সন্ধ্যায় প্রথম দফায় আগামী বৃহস্পতিবার (৬ জুন) ঈদের ঘোষণা দিয়েছিলেন তিনি।
তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলো।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
Related News
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More
দেশের সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার ব্যাটারি চার্জেরRead More



Comments are Closed