নবীগঞ্জে উদ্ধার লাশের পরিচয় মিলেছে
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিংলি নদী থেকে হাত-পা বাধা লাশটি রুবেল মিয়া (২২) নামের এক যুবকের। রুবেল ফতেহপুর গ্রামের মৃত খুরশেদ মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার পিংলি নদীর মাধবপুর অংশ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মাধবপুর পিংলি নদীতে লাশটি ভাসতে দেখে এলাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রুবেলের পরিচয় নিশ্চিত হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগির জানান, রুবেল গত বুধবার (২৯ মে) ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed