Main Menu

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রিদেশীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১২ দিনের এ সফরে প্রধানমন্ত্রী প্রথমে জাপান, এরপর সৌদি আরব ও শেষে ফিনল্যান্ডে যাবেন।

মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা ৫মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফর করবেন। এসময় তিনি ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলন ভাষণ দেবেন। তিনি সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জাপানে প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশি কমিউনিটির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও, তিনি হোলি আর্টিজানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Manual7 Ad Code

জাপানের সফর শেষ করে জেদ্দা যাবেন শেখ হাসিনা। তিনি ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। মক্কাতে ৩১মে ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

তখন প্রধানমন্ত্রী পবিত্র উমরাহ পালন করবেন। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ছাড়বেন। প্রধানমন্ত্রী আগামী ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code